Powered By Blogger

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

কালো অরণ্যের ভেতর আশ্রয়

দাম্ভিকতাময় বিবেচনা ছিল,ছিল দ্বিধার প্রবল টান
মগ্ন অবকাশে প্রণত চোখের ঢালু কোণ বেয়ে গড়িয়ে নামত অভিমান
আর ভেতরে ভেতরে তৈরী হচ্ছিল অপরিসীম বোধের শূণ্যময় পৃথিবী

আমার চুলের জট বেড়ে চলে অপরিকল্পিত হারে
মুক্তির প্রয়াসে আকাশের দিকে চোখ তুলি---
 এ আকাশ শৈশবের নয়
এ আকাশ কৈশোরের নয়
আকাশে আলোর রেখা কেঁপে ওঠে
অবশেষে মধ্যরাতে নগ্ন পায়ে পথে নেমে আসি
নুড়ির আঘাতে দীর্ঘ নখ ভেঙে যায়
পায়ের তলায় পাল্টে যেতে থাকে মানচিত্র

উন্মুখর প্রত্যাশায় পথ হাঁটি কিন্তু
পথ চেঁপে ধরে বুক এবং গলা
এক পথের আড়ালে আর এক পথ
তারপর আর এক বাঁক

অনন্তকালের একক যাত্রায়
শেষাবধি কালো অরণ্যের ভেতর আশ্রয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন