Powered By Blogger

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

অবৈধ সঙ্গমলোভ

সম্পন্ন শব্দের অগোচরে কত কবিতা লিখেছি
তোমার শরীরে
আপাত স্বরব্যঞ্জনে চুম্বনের রেখাচিত্র,---
জলজ ভাষার অভিজ্ঞানে তোমাকে জেনেছিলাম

নিবিড় সেসব নগ্ন রাত;এখনো আবছা মনে পড়ে
শুভ্র সম্মিলিত তোমার প্রণত চোখে সমর্পণের আহ্বান
শরীরের সমাহিত উন্মোচনে---আমি ভেদ করে গেছি কঠিণ প্রিজম

অবৈধ সঙ্গমলোভে আমি কতবার ফিরে এসেছি প্রবাস থেকে

২.
ঈশ্বরীর গর্ভ থেকে জন্ম নিয়েছে যে শয়তান;
তার  সাদা দাঁতে রক্তের টুকরো
অবৈধ সঙ্গমলোভে পারঙ্গম নমঃশুদ্রচারী পৃথিবী,তোমাকে আশীর্বাদ
কিশোরীর রহস্যময় শরীর মুনী ঋষির সামনে মেলে ধরে দেখো

তার নির্বাণের মোহ ভেঙে যেতে কতক্ষন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন