ধূলো ও সন্ধ্যার মেঘে আমাকে নিগূঢ় ডেকেছিলে
ইনানী বীচের শূণ্য দৃষ্টি,আমাদের বোঝাপড়ার ভেতর ছিল সমুদ্র গর্জন
আদিম বিশ্বাসে অপরিচয়ের সব চিহ্ন মুছে আমরা জেনেছিলাম
নগ্ন ঠোঁটের চুম্বনস্বাদ
মিশে গেছে সেই দাগ
সমর্পিত চাঁদ জানে
এত উপকরণ,শবাচ্ছাদন,---
ছিঁড়ে ফেলে জননীর নাভীমূল
অলৌকিক সমুদ্রে জলের শব ভাসে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন