Powered By Blogger

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

দ্বিতীয় ঈশ্বর

আজ রাতেই ভেবেছি জন্ম দেবো দ্বিতীয় ঈশ্বর।অবচেতন মননে সহজাত
পূরোনো বেদনা ভুলে নিরেট বাস্তবতার আঙ্গিকতা;যা মহাবিশ্বের প্রতিধ্বনি মাত্র।
আমি সেইসব কথা লিখে যাবো;যা ধাতুর মতো মূল্যবান।মাটি খুঁড়ে তোমরা যে সব
আঁকর তুলেছ---সেটা কেবল হানাহানিতে ব্যয় হচ্ছে।যে উপায়ে পশুবধ করছ তা
নীতিহীন।ভূমি জরীপ ও খননের যন্ত্রগুলো ব্যবহার করেছ তা অকল্যাণকর।

দুঃসহ নৈঃসঙ্গে আমি ভেবেছি সমস্ত দিন ভূ-খন্ড বা শুধু জলরাশি আমাদের
তৃপ্ত করে না।বাস্তবে প্রতীকীবাদই স্বচ্ছন্দে জায়গা করে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন