Powered By Blogger

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

পাথরভাঙার গান

স্বার্থপরতার মাত্রা পূর্ণ হয়ে গেলে আকর সভ্যতা
সেতুর আড়াল দিয়ে প্রবাসী নৌকায় পাড়ি দেয়
নাগেশ্বর গাছের ছায়ায় পড়ে থাকে বসন্তকালীন রঙিন পোষাক
সমস্বরে শুধু শোনা যায় পাথরভাঙার গান

কোথা থেকে আসে বেদনাবিধুর গান
কোথাও না কোথাও লুকিয়ে আছে পশুআত্মা
ফুল দেখলেই ঝাপিয়ে পড়বে

এইখানে নাগেশ্বর গাছের ছায়ায় তুমি গাও
জীবনের,জন্মের,ফুলের.....
কান পেতে শুনুক হিজড়া,গৃহী,বধ্যভূমির ঘাতক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন