Powered By Blogger

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

অপার কবিতা

খঞ্জনী বাজিয়ে কারা গান গায়?

নদীর ওপার থেকে সাবধানে উঠে এসো
স্বচ্ছ জলে ছায়া ফেলে--তোমার বিনুনী,
হলুদ রেশমে গাঁথা ওড়না,কামিজ
এপারে শ্মশান।কুরুক্ষেত্র।

সিপাহীর হাঁক থেমে গেল, অবহারে,----
দিনশেষে ব্যর্থ আমাদের কষ্টের মিলনকালে
স্বস্ত্যয়ন সেরে নাও---
কখন মাড়িয়ে যাবে অগ্নিকুন্ড,
আমার-ই চিতা।

ক্র্মাগত সূর্যহীনতায় আমাদের যৈবনিক চুম্বন ও ক্ষুধা
অপরাহ্নের ফুলের মতো ঝরে যায়,দ্রুত।
ছায়া নিবিড় স্বর্ণচাঁপার ডালে শুয়ে থাকা পাখি
পৌষের কালিমালিপ্ত কুয়াশায় সাম্য,প্রতিসাম্যতার বিজ্ঞান
গ্রাস করে বেড়ে ওঠে।

সব সাধ ছুঁড়ে ফেলে এতকাল যা শিখেছ;
লিখে ফেল,---
প্রান্তরের অপার কবিতা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন