Powered By Blogger

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

স্বপ্নময় প্রতীক্ষা

যুবক চোখের জল চেয়েছিল
যুবতীর দু'চোখে চৈত্রের দাবদাহ

দ্বাদশীর পূর্ণিমায় স্বপ্ন ছিল
পুকুরের কাছাকাছি অলৌকিক খেলাঘর বাঁধা হবে

যুবতীর চোখে আজো আষাঢ়ের ঢল নেই
তিথি,নক্ষত্র,জোছনা তার কাছে অর্থহীন

তবুও যুবক স্বপ্নময় পথের সীমান্তে প্রতীক্ষায় থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন