রাত্রির আকাশ জুড়ে নীল নক্ষত্রেরা কেবলই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে,
এগিয়ে চলছে ছন্দময় বিশৃঙ্খলা।স্পর্শময় অন্তরালে দোলায়মান নিশ্চিত বাহু
টেনে আনবে প্রত্যাশা---এবং আজ রাতেই হয়তো আমি লিখে যাবো অন্তিম কবিতা।
আমার বয়স কত হল?'তুই কি চিরকালই এরকম ছোট্ট হয়ে থাকবি'--মা বলে।
মায়েরা প্রাচীন অভিজ্ঞানে অন্ধকার সিঁড়ি ঘরের মাকড়সার জাল,ইঁদুরের বিষ্ঠা
নিষ্কম্পন ঝেড়ে ফেলে।অনতিক্রমনীয় দূরত্বে আমাদের মনোনিবেশ উৎসর্গ।
অযত্ন প্রয়াসে আমাদের নির্মাণ কৌশল,আমাদের গৃহসজ্জা বিন্যাসের ব্যাপকতা
শূণ্যপ্রহরের বিজনতায় উৎসর্গীকৃত;যা অনবহিত অরণ্যের অন্তরালে পরিত্যক্ত।
গভীর সত্যের মুখোমুখি আমাদের অপরিস্রুত জীবন আত্যন্তিক পরিম্লানে অসম্পূর্ণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন