Powered By Blogger

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

ঐহিকতা

এখন গোধূলিসূর্য।
পাহাড় গড়িয়ে অন্ধকার নামে সীমান্ত শহরে,
পেছনে আসাম।

মানুষেরা যে যার নিজের বৃত্তে বন্দী।মেঘের আড়ালে চাঁদ এবং
দিগন্তরেখার দিকে নদী।তীব্রভাবে বেঁচে ওঠার প্রয়াসে
আদিবাসী রমণীর বুকের কাঁচুলি শক্ত করে চেঁপে ধরি,
পান করি তার চিবুকের ধারা বেয়ে নেমে আসা
মহুয়া ফুলের রস।

ঘুরে ঘুরে সারারাত যৌন দ্রাঘিমার স্তরে
ঘনিষ্ঠ নিঃশ্বাস;কুয়াশায় টিলার উপরে
নিশাচর পাখিদের ঐহিকতা।আস্থাহীন উল্লস্ফন।

সরাসরি ঢেউয়ের আঘাতে কাঁপছে
আমাদের শরীর কাঁপছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন