Powered By Blogger

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

উনুন

মশলা ভাঙার গান থেমে গেলে
মা আঁচলে হাত মুছে দেখে নেন
দুধের উষ্ণতা।

ঘরে ঘরে হেঁশেলের উনুন আগুনে ভরে ওঠে
আমার বোনের রাঙা ঠোঁট থেকে গলে পড়ে
পানের পীতাভ রস।

আর ওদিকে হাঁড়িতে
জৈব রসায়নে সেদ্ধ হতে থাকে
চাল,মাস কলায়ের ডাল,রক্ত,ঘাম......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন