Powered By Blogger

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

প্রতিহত ভালোবাসা

পাহাড়ী স্রোতের সহজিয়া নদীর ওপার থেকে দৃশ্যজগতের গান বেঁধেছিল অন্ধ কবি
শোনে নি বালিকা।এই পাড়ে দাঁড়িয়ে দেখছে পাতাহীন ডুমুরের তলে অস্থি,করোটি,কংকাল,--
ধ্বনিপ্রতিধ্বনিময় সূর্যাস্ত বেলায়।নিষ্প্রভ চোখের মতো রৌদ্র শুয়ে আছে বালুচরে।
ভিন্ন জলের উচ্ছ্বাসে ডুবে গেল অবলম্বহীন জাল;প্রয়োজনে যা এনেছে---নদীর কিনারে
কেননা প্রবাসী নৌকাগুলো এতো বেশী তথাগত দুঃখ এনেছিল,---ভূর্জপত্রে,প্যাপিরাসে
আরো কিছু লেখা বাকী,সমাগত নৌকা এবং ভাঙা অবসাদ---চলে গেছে নদীর জোয়ারে।

সূর্যাস্তের পানে অস্ত্বিতের গান এখোনো গাইছে, কবি।তবে কি একই দিকে সব ভালোবাসা
প্রতিহত হয়ে ফিরে আসে;বালিকার জ্যোৎস্নাময় সিঁথিতে।সিঁদুর রঙে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন