Powered By Blogger

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

চড়ুইপাখি

কালি সন্ধ্যায় কি দেখ
মেঘ না আকাশ
চাঁদের শরীরে লেগে আছে নিশাচর বাদুড়ের ডানা
আকাশে উড়ছে----সেইসব দিন গত
অতলান্ত পর্বতের চাপালিশ বনে স্মিত হাসির করুণা----
শূণ্যতার ভেতর দাম্ভিক প্রেম গমগম করে বেজে ওঠে
কত কষ্ট হয়---কম দেখা হয় নি,তোমাকে,---
পোষা কাকাতুয়া,দোয়েলের খাঁচার সামনে সারাদিন পর্যটন
শুধু শঙ্খচিল ফিরে গেছে

আমাদের নিকটতম চড়ুইপাখি ঠিক তেমনই আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন