সংবাহ অন্ধকারে দ্বি-খন্ডিত পথ,মুহূর্ত মুখর হাসি এবং যৌবনপ্রান্তিক বটের ঝুরিতে ভেজা কুয়াশার প্রলেপ;চোখের গর্তে নির্বোধ পতঙ্গ আর অনাদরে সবুজ,রহস্যময় মুখে এমনই আভা-মুছে যাবার সাহস!শূন্য থেকে ত্রিতাল,দিগন্তময় স্থির,বিনত বিশ্বাসে কেঁপে ওঠে অভাব,অতীত,বর্তমান।ভবিতব্যরেখায় দুর্বোধ্য সব নক্সা।নাক্ষত্রিক পরিমন্ডলের মধ্য দিয়ে চলে আসা এ জীবন;যারা সমকাল চিনতে পারে নি,দিন ও রাতের আপাত পার্থক্যে নৈর্ব্যক্তিক,অর্ধ-উন্মাদেরা জেনেছিল অগ্নি ও জলের বিভাজন?ঘোরতর নীলবর্ণে জন্ম ও মৃত্যুর পরবর্তী পরিচ্ছেদ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন