মেঘের ভেতর করপুট পেতে
যে জল ধরেছিলাম
ছড়িয়ে দিয়েছি নদী ও সমুদ্রে
পূর্ণিমার চাঁদ গালিয়ে ঢেলেছি
অঘোর আকাশময় আর
জীবাশ্মের অন্ধকারে অগ্নিশিখা ঘিরে যে উৎসব
জন্ম ও মৃত্যুর তীর অবধি ঐ জ্বলজ্বলে স্মৃতি
ক্ষুধা -তৃষ্ণাহীন ঘুমন্ত পুরুষেরই প্রতিরুপ
অধোমুখ রহস্যের ধ্বনিতে পরিবর্তিত আলো
সংস্কারবিহীন অনির্ভরতার কেন্দ্রাভিমূখী বিনির্মাণের ঋজু থামে
শ্বেত পাথরের অরচিত বাড়ি
উঠোনে করবী ফুল
অনর্থের তুকে বশীভূত এ জীবন
জলের ওপর দিয়ে ক্রমশঃ প্রতিফলিত মেঘ ও আলোয়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন