Powered By Blogger

সোমবার, ৫ মে, ২০১৪

কবিতা ও অবাস্তব বিরোধী লেখা

ছিটে-ফোঁটা ভাঙা শব্দে এতদিনে যা লিখেছি
কিছুটা রহস্য এবং প্রশ্নবোধক চিহ্নের অন্তরালে
অদৃশ্য ক্রোধ ও বিবমিষা এমনকি
শাণিতউজ্জ্বল কৌটিল্যের সাংকেতিক ভাষার কবিতা
পৌনঃপুনিক রঙের ব্যবহারে ক্যানভাসের প্রতিফলন;

আমি এসবের থেকে পালিয়ে এসেছি
মিথুনমুর্তির হাতছানি,সমকামী মৎস্যকন্যাদের প্রলোভন
অপরিশোধিত ঋণ এবং এর দায়ভার---

সর্বোপরি প্রতিশ্রুতিময় কবিতা ও অবাস্তব বিরোধী লেখার থেকে

যারা পথে নেমেছিল কোদাল,গাঁইতি হাতে
তাদের জিজ্ঞেস করিঃপথের দু'ধারে সেই সমস্ত সরল গাছ
তাদের সবুজ পাতা রৌদ্র জলের আশ্রয়ে কেন পথিকের পায়ে পায়ে
সশস্ত্র সন্ত্রাস নিয়ে ঝরে পড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন