চোখের সামনে ক্ষেতজাঙাল,প্রেমের
বার্ষিকগতির রেখা ঘুরে যৌনতার কালে
আমি ও ঐন্দ্রিলা মুখোমুখি--
কার্তিক জ্যোৎস্নার মাঠে
অনায়াস অনুরাগে জেনেছি ফুলের
কোরকে অবাধ যৌনতার ছোঁয়া
বৃন্ততটে,অক্লান্ত মিলন,---
প্রতিটি ফুলের সাথে
জেগে উঠি
যাবার সময়ে ভেঙে ফেলি পান্থনিবাস,নিসর্গ এবং
মৃত পথিকের করোটিতে ভরে নিই আঙুরের রস
কুয়াশায়,মেঘের আড়ালে কেঁপে ওঠে তুষের আগুন---ঐহিকতা
বার্ষিকগতির রেখা ঘুরে যৌনতার কালে
আমি ও ঐন্দ্রিলা মুখোমুখি--
কার্তিক জ্যোৎস্নার মাঠে
অনায়াস অনুরাগে জেনেছি ফুলের
কোরকে অবাধ যৌনতার ছোঁয়া
বৃন্ততটে,অক্লান্ত মিলন,---
প্রতিটি ফুলের সাথে
জেগে উঠি
যাবার সময়ে ভেঙে ফেলি পান্থনিবাস,নিসর্গ এবং
মৃত পথিকের করোটিতে ভরে নিই আঙুরের রস
কুয়াশায়,মেঘের আড়ালে কেঁপে ওঠে তুষের আগুন---ঐহিকতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন