Powered By Blogger

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

না জন্ম,না মৃত্যু

মন্থরগামী আশ্বাসে কাটে পৌষের হিমেল রাত
অন্ধকার স্রোত কেটে শীত ও আগুন,মুখোমুখি--
চোখের ভেতর মৃগশিরা
বিস্ময়বোধক চিহ্নে স্বপ্নেরা ঝলসে গেছে অয়নান্ত সূর্যতাপে

আমাদের কাঠের বাড়িটা আজও টিকে আছে
ঝড়,জল ও শীতের অত্যাচারে আরও কিছুকাল.....

ধ্বংসবীজ হাতে প্রেত সন্ধ্যার প্রান্তরে দাঁড়িয়েছ
ক্লান্তিকর আঙুলে আঁকছ জন্মকোষ্ঠি
সাথে লাশবাহী কফিনের নক্সা
পুরোপুরি কোনটাই নয়
না জন্ম,না মৃত্যু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন