Powered By Blogger

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

ভবিষ্যৎ,পরিণাম

বিলের বিতত লাল শাপলা,মহুয়া ফুল,রোদ্দুরে ডাহুক
বনের গভীরে আমাদের অস্বীকৃত যৌনমিলন,ঘাসের বিছানায়---
পরিতৃপ্ত এবং ক্লান্তিকর আলস্য;শরীরজুড়ে ঘর্মস্নান
আমরা ভাবছিলাম অনাগত ভবিষ্যৎ,পরিণাম

ভাষান্তরে দ্বন্দ্ব ও ব্যকরণের স্বতঃসিদ্ধ প্রত্যয়,যতিচিহ্নের অন্তরালে
মনোঃদৈহিক ভাষার ছাপচিত্রে যে ব্যঞ্জনা
শোকাভাসিত হৃদয়,আত্মভাষিক কথনে
অনুচ্চারিত নিহিত বোধে পরিস্ফুট প্রেম

ফেরার সময় হয়ে এসেছে,পথের বাঁকে কাটাগুল্ম
জলে ভাসমান বৈঠাহীন নৌকা
আমাদের দুই পায়ে যাত্রাক্ষত

বরঞ্চ দু'হাত ভরে তুলে নাও বুনোফুল
পাতার পোষাক,পর্ণকুটির,হৃৎপিন্ডে শালিকের নাচ

এ রকম অসম্ভব জানি তবু মেনে নাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন