Powered By Blogger

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সুচারূ

প্রাকৃত পৃথিবী ইন্দ্রিয়স্বভাবদোষে কন্ঠনালী ছিঁড়ে
হাহাকারের যে গান ধ্বনি প্রতিধ্বনি তুলে
দশ দিগন্তে আছড়েপড়েছিল
বৃষ্টিবাহনের সুরে গোধূলিশহর এমন আচ্ছন্ন সারাবেলা
মুখে মরুভূমি,নির্মেঘ চোখের কোণে ছিল অপমান
মারী ও মড়কে ঘন হয়ে আসে প্রতিপদের চাঁদের আলো

সুচারূতা নিয়ে অঘ্রাণ শরীর
বিসর্পিনী ছাদের কার্নিশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন