অন্তঃসারশূন্য চেতনার নিঃসঙ্গতা এবং বিপথগামী পাথরে
জল লঙ্ঘনের হার্দ্য প্রবণতা;উন্মার্গের গোধূলিতে
মিশে আছে বিজয়শঙ্খের ধ্বনি
সেতুহীন নদীর দু'তীরে বালির উত্থানে
অন্তিম বিস্ফার
কোন নক্ষত্রের আলো এসে আমাদের উঠোন ভরেছে
আবহমানতার শেকড় ছিঁড়ে খরশব্দে সৌরমন্ডলের কলংকলাঞ্জন
প্রতিশ্রুত প্রেম ও অপ্রেমে উপবাসী শরীর;স্বপ্নের যথার্থতা থেকে দূরে
বিষণ্ণ শহর;শতাব্দীর বুকের পেছনে জলভারানত দীঘি
দীর্ঘদিনের অব্যবহৃত জলে শ্যাওলার স্তর,ইতঃস্তত মরা পাতা
রৌদ্রাহত জনপদে মৃতদের পোষাক শুকাচ্ছে
মৃত্যুর পরের দিন এবং
তার পরে অন্য কোনও দিন
আরও আরও বেশী মৃতদের শোকসভায় গেয়েছি দীর্ঘতম শোকগাঁথা
মৃতদের কাছে তা-কি গ্রহণীয় ছিল
বর্জনীয় ছিল জীবিত মানুষেদের কাছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন