Powered By Blogger

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সারাৎসার অন্ধকার

আলো ও অন্ধকারের সংমিশ্রণে এমন আচ্ছন্ন রাত
ব্রক্ষান্ড কলস ভেঙে ছড়িয়ে পড়ছে তারা
আকাশের মুখোমুখি কালপুরুষ,পায়ের চাপে ঝরছে পাথর,বালি
হাতে খোলা তলোয়ার

কার সাথে,কিসের এ রণসাজ

উৎস থেকে মোহনায় গেঁথে আছে ত্রিশুলের খন্ড
অমীমাংসীত ক্রোধ ও বিবমিষা

বিদ্যা,সিদ্ধি ছেড়ে
সময় হয়েছে সন্ন্যাস নেবার

শরীর জাগিয়ে দুই হাতে তুলে নাও
সারাৎসার অন্ধকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন