Powered By Blogger

মঙ্গলবার, ২০ মে, ২০১৪

দূরের নক্ষত্র

মাথার উপরে সূর্য
নীচে তপ্ত বালি
জলহীন নদী সাপের মতোন এঁকে বেঁকে শুয়ে আছে
জন্মাবধি,---
অশথগুঁড়ির জটে মুখব্যাদানের অন্ধকার

তোমরা কোথায় এসে দাঁড়িয়েছ
মহাজাগতিক ত্বকের পাহাড়ী পথে বর্ণচ্ছটা
গাছের রঙিন পাতা,শুষ্ক কুঁড়িতে জ্যোতিষবিদ্যা
পদার্থবিজ্ঞান ও বীজগণিতে ভুল

স্কুল পালিয়ে এ অবেলায়
কবিতা ও নক্ষত্রে আকীর্ণ মাঠে
খেলতে নেমেছ

দূরে ঐ নক্ষত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন