Powered By Blogger

রবিবার, ১১ মে, ২০১৪

যক্ষ ও প্রেতের নৃত্যনাট্য

জলের প্রবাহধারা রোধ করতে না পেরে
যে তমসা নদী ছড়িয়ে-ছিটিয়ে গেল ধানক্ষেত,স্কুলবাড়ি
এবং তোমার উঠোনে
তার জলকণাগুলো বিপদসীমার রেখা ছুঁয়ে
আরও একটু ওপরে
আমাদের মুখোমুখি দুধের ডেকচি তাতে তিনপুরু সর
তোলা উনুনে কাঠের জ্বাল
যৌনাক্ষরে অংকিত তোমার দেহ
আমার পুরুষদেহ ওম নেবে-শীতের প্রহরে

গ্রীষ্মাবকাশের ছুটি নেই-তথ্য ও উপাত্তে
শুধু গরমিল

আগুন উল্কির ছাপ
দৃশ্য ও দৃশ্যমানতার ভেতর নৃত্যনাট্য
যক্ষ ও প্রেতের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন