আমার দুঃখের অন্নে কার ছায়া পড়ে?
মেঘ পতাকায় মৃতের বিষন্ন মুখ,মলিন শোভাযাত্রায় আমাদের ক্লান্ত চোখ
আশা-নিরাশার দোলাচলের অসহনীয় ভার ছুঁড়ে দেয় অনাব্য পথের বাঁকে।
আমার স্বগত সুর থেকে আগুনের যে স্ফুলিঙ্গ বের হয়ে আসে তা পুড়ে যায়
কবিতার অকর্ষিত ভূমি।চাতকের পাখার নীলচে আলো গোপণে ছড়িয়ে পড়ে
কবিতার শরীরে শরীরে।আত্মার নৈকট্যে স্পষ্ট মনে পড়ে তাল পাতার লিখন রীতি;
জটিল ও দুর্বিষহ প্রচ্ছদের রাত দীর্ঘ প্রতিধ্বনিময় সীমাহীন কুয়াশায়
গাছে গাছে ঝুলছে মানুষ।
ঘাস ও কবর ফুঁড়ে বেরিয়ে আসছে মৃত মানুষেরা।
ঝড়ো বাতাসে অজস্র অন্ধকার ঝাপিয়ে পড়ছে আর
সময়ের রক্তস্রোত পার হয়ে অগুনতি মানুষেরা প্রতিশ্রুতি দিয়েছিল
বীজ বুনবার
সাঁকো বানাবার
খেয়া নৌকা তৈরী কোরবার
কঠিন পাথুরে পথ ভেঙে ভেঙে সুগম্য,মসৃণ কোরব।
আমাদের বেঁচে থাকবার নাম মৌল রসায়ন বিদ্যা।
লাল চালের ভাত ও সাদা নুন
সাথে লংকা না হলেও ক্ষতি নেই
লকলকে জিহ্বায় অমৃত স্বাদ।
অন্ধকার ঘরে আলোয় ফুটানো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন