কাল ভেবেছি সারা রাত
যখন এদিককার সব পথ বন্ধ হবে জেনে
উন্মীলিতা রাতে পশ্চিম দূয়ার খুলে চলে যাব সমুদ্র সৈকতে
জোয়ার ভাটার দিকে
খাঁড়ি মোহনার দিকে
ঝাউবন থেকে ভেসে আসা গাঙচিলের আর্তস্বরে
খুঁজে নেব নিশ্চিত গন্তব্য
২.
ফুল থেকে জন্ম নিয়েছে যে প্রেত
আজ তাকে দেখি দেবতাদের সম্মানে অধিষ্টিত
সিঁদুর মাখানো শশা,আম্রপালি,আলোচাল,দূর্বাঘাস,বেলফুলের
পূজোয়---
বৈতালিকদের স্তুতিতে স্তুতিতে স্ফীত পৌরাণিক গিরিগর্ভ
আর যারা জন্ম নিয়েছিল লাউডগার পাতায়
তারা আরো বেশী করে মিশে যায় সবুজের ভেতর যদিও
তাদের শরীর বেয়ে ঘুরে বেড়ায় সবুজ,লিকলিকে সাপ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন