Powered By Blogger

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

জ্বী,স্যার

He came witha computer
And the broken language of the conqueror;
He says 'No,sir',May be sir,but never,'Yes,sir.'
Mudrooroo Narogin

যে চড়ুই পাখি প্রতিদিন কিচির মিচির শব্দে আমাকে জাগিয়ে তোলে
সে জেনেছে অনিশ্চয়তার দিকে আমার গন্তব্য
রক্ত-জল-ঘামে মাখা আমার কবিতাগুলো
যদি কেউ ইচ্ছে কোরো,পড়ে দেখো
জলের ঝাপটে আজো তা মুছে যায় নি।

আমার কবিতা কোনো কৃমিভূক সম্পাদকের টেবিলে পৌঁছুবে না।
আমি সর্বদাই শিখে এসেছি,হয়তো কিংবা হতে পারে
কিন্তু কখনোই বলিনি জ্বী,স্যার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন