Powered By Blogger

সোমবার, ৩ জুন, ২০১৩

দ্বিপদী রাশি

আমাদের যুথবদ্ধ দিনগুলো চোখে জল নিয়ে
ফিরে গিয়েছিল কবরখানার পাশ দিয়ে

কুয়াশায় মোড়া সারি সারি কবরগুলো শীতল অন্ধকারে ডুবে থাকে
আর হিম হয়ে আসে মৃতদের শ্বাসে

যখন জীবন ছিল সেইসব মৃত মানুষেরা
ছুঁয়েও দেখেনি কতটুকু উষ্ণতা জীবনে

তবে কি জীবন আর মৃত্যুর পার্থক্য
শুধু আপেক্ষিক সীমারেখাতে আবদ্ধ থেকে যাবে

সৃষ্টির দরোজা খুলে মৃত্যুকে ডেকেছি
অপব্যয়ে অপব্যয়ে ক্ষয়ে গেছে এ জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন