প্রেম ও শুশ্রুষাময় পৃথিবীতে কোন গান থাকবে না।'শোক সঙ্গীতের দীর্ঘ মহড়ায়
ভেসে যাবে বালিয়াড়ি,সমুদ্র সৈকত',--এ দুঃস্বপ্নে অন্ধকার থেকে জেগে উঠলাম।
মনে পড়ে,অন্ধকার সিঁড়ির তলায় আমাদের কৈশোরকালীন কাঁপা চুম্বনের কথা,
গোলাপী অনুভবের প্রতিধ্বনিময় নূতন প্লাবিত সেই অমলিন,বিশুদ্ধ প্রেমের।
সুগত দু'চোখে ছিল নূতন বাড়ির ফাঁকা ঘরের মতোন বিস্ময়ের নিমগ্নতা।
ছাদের কার্ণিশ বেয়ে বেড়ে ওঠা অশ্বথ গাছের ছন্দময় পাতারাও জ্বেলে দিয়েছিল
নিবিড় শুভ্রতা। চোখের ভাষার মগ্ন অবকাশে আষাঢ়ের প্রথম বৃষ্টির উজ্জ্বলতা
ধরে রেখেছিল সংহত প্রার্থনা।বৃষ্টির সে ভাষা আমরা বুঝিনি।সিঁড়ির তলার প্রতিশ্রুতি
ভুলে যে যার মতোন অবজ্ঞাত বিশুষ্ক হলুদ নির্নিমেষ ছড়িয়ে দিয়েছিলাম,দ্রুত।
অশ্বথ গাছের অন্ধকারে স্পষ্ট সমস্ত জীবন,---এই যে সম্পন্ন ঘর-গেরস্থালি,
বারান্দার প্রসন্ন টবের ফুল অথচ বাড়ির সামনে পেছনে কোন গাছ নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন