সুমন্তের পাখিরা ফিরবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল
কিন্তু তারা মিথ্যে বলেছিল
শ্রাবণসন্ধ্যার বাতাসে যে সুর ভেসে আসে
রাত্রিমগ্ন এ উপত্যকায়,---
তাতে লোবানের গন্ধ মিশে আছে
মৃত্যুর ভেতর দিয়ে সার্থবহ পথে মৃত্যুহীনতার দিকে এগিয়ে গিয়েছিলাম
জলের কিনার ঘেঁষে অস্থির পায়ের দাগ আর
জলের ওপর ঝুঁকে ছিল অগণ্য দোসরদের পাশাপাশি
প্রিয় যত মুখ যন্ত্রণার ছাঁচে
অস্তিত্ব জটিল বেশ্যাদের স্নানে
সৈকতের ঝাউবনে আর্তরবে ডেকেছিল গাঙচিলেরা
আমার পূর্বসুরীরা শত প্রতিকূলতাতেও সমুদ্র পাড়ি দিয়েছিল
আমার উত্তরসূরী তোমরাও জেনে নাও
লবণজল আগুন এবং ঘামে মাখামাখি সূর্যোদয় দেখেছি,রক্তাভ,---
এবং চলে যাবো সূর্য্যাস্তের ঢালু পথ ধরে
যদিও কখনো তোমাদের আর্তস্বরে আমি ফিরবো না

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন