Powered By Blogger

সোমবার, ২৪ জুন, ২০১৩

অপমান,মৌল অবসাদ

আকাশের দিকে উড়ে গেল যে পাখিটা ;তার নাম আমি জানি
উঠোনের নিমগাছ নেচেছিল স্বতঃস্ফুর্ত হাওয়ায়
স্পষ্ট মনে আছে নিমফুলের সম্পন্ন কুঁড়িগুলো
অবাধ জ্যোৎস্নায় মেলে দিয়েছিল তার দুঃখ বিজিত মর্মরে

সমস্ত বিষন্নতার শেষে একদিন নিমগ্ন বিকেলবেলা
বৃষ্টি হয়েছিল
আমি সে বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে হেঁটে
ভগ্ন নদীর আরেককূলে পৌঁছে দেখি
চারিদিকে অতল জলের ঢেউ
প্রগাঢ় অন্যায় ভেসে যাচ্ছে নীল স্রোতে

আর মাটি ও আকাশে সাঁকো হয়ে দাঁড়িয়েছিল যে বৃষ্টি
সেই বৃষ্টি ধুয়ে দিচ্ছিল আমার যত অপমান,মৌল অবসাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন