Powered By Blogger

সোমবার, ৩ জুন, ২০১৩

আসন্ন জোয়ার

সেইসব দিন গত হয়েছে সুখের পরপারে
দুঃখের ওপারে নক্ষত্রখচিত প্রতিহত পথ জেগে ওঠে
গোধূলির অনন্তসন্ন্যাসে কোথায় গিয়েছিলাম
জানা নেই দীর্ঘতর বটের জটিলঝুরি সমকালে চাবুকের শিষ শোনে
আর লাল আগুনে ঝলসে ওঠে কাল মহাকাল

যে পাথরে তুমি দাঁড়িয়ে আমাকে একটানা ডেকে গিয়েছিলে
সেই পাথরটা আজ আর পথের ওপর নেই
আমি তার ভেঙে পড়া দেখেছি আষাঢ়ে স্রোতে
প্রিয় যত গান বাধাঁনো খাতায়----সেগুলোও

সৈকতের ঝাউবনে যারা হেঁটে যায় দূর পূর্ণিমাসন্ধ্যায়
দেখে যাও
ওরা মগ্ন হয়ে আছে অমর্ত্য ফুলের
সৌরভে;পূরনো ঘর ভেসে যায় আসন্ন জোয়ারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন