Powered By Blogger

সোমবার, ১৭ জুন, ২০১৩

ব্যভিচারী পৃথিবী

এই যে কবিতা,এতো এতো নিবেদিত গান বেঁধেছিল চন্দ্রভূক কবি
ভাটিয়ালি সুরের মতোন ব্যকরনহীন তা হারিয়ে গেছে প্রাচীন সমাধিস্তম্ভে;
দীর্ঘ ঘাসেরা বিবর্ণ শুয়ে আছে,
যদি পারো,পড়ে নাও মৃতদের মূক ভাষা।

সৈকত ও নীলাভ শোবার ঘরে অর্ধনগ্ন নারীর শরীর,
অন্তর্বাস ফুঁড়ে বের হয়ে আসে স্ফীত স্তন,---পরিণত উপহার
নির্বোধের বাসনা ভুলেছে অপ্রেমে,প্রেমও।
শব্দের রহস্য খোঁজে মূঢ় কবি;নৈকট্যেরও অতীত শব্দের সত্য
বোঝেনি জীবন এবং মৃত্যুর পার্থক্য

এবং প্রেমহীন কাম জর্জর পৃথিবী ব্যভিচারে ছেয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন