Powered By Blogger

বুধবার, ১৯ জুন, ২০১৩

নিরপেক্ষ বাদুড়

নিরপেক্ষ বাদুড়েরা ঝুলে আছে প্রবীণ বিক্ষত ডালে ডালে
পক্ষপাতিত্বের জোরালো আলোয় ভরে যায় গাছের নীচে,ওপরে,পাতার ফাঁকগুলো।
পতঙ্গের মতো পুড়ে যাচ্ছি বলে অবশেষে বাদুড়েরা বলে ওঠে,
'যান,যান আপনারা গৃহে ফিরে যান,
কীটতত্ত্ব শিখে আসুন নতুবা অর্থহীন এ পোড়ার কোনো স্বার্থকতা নেই।

অন্তর্নিহিত জ্বালাযন্ত্রণাগুলোও পুড়তে পুড়তে একসময়ে কবিতা হয়ে ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন