Powered By Blogger

শনিবার, ১৫ জুন, ২০১৩

অবৈধ অন্ধকার

জলের অক্ষরে লিখে দিয়েছিলাম ভালোবাসার কথকতা
শোনেনি সে কথা
মুখোমুখি উঠে এসেছিলাম দু'দিক থেকে
চোখে জ্বলজ্বলে ঘৃণা,নিঃশ্বাসে আগুন।।

প্রত্যাভিমানের পরাভবে প্রতিদিন বেঁচে উঠি
অস্তিত্বের প্রবল টানাপোড়ন আর
অবৈধ অন্ধকারের মধ্য থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন