সঙ্গীতময় এ পৃথিবীতে কাক,চিল ও শকুন ছাড়া কোন পাখি থাকবে না ভাবতে ভাবতে
নিহিত বোধের মধ্যরাতে ঘুম ভেঙ্গে জ্বলে আদ্যিকালের পূরানো চাঁদ নিপূণ শিল্পছায়ায়।
আদুরে বধূর ঘুম লাগা চোখে পৃথিবীর বুকে মাথা রেখে সাগর ঘুমোয়;তার ঢেউ চোখে
লেগে থাকে সৈকতের রুপালী প্রচ্ছায়া।
সান্দ্র পরিচয়ে জেনেছি যে মানবীকে---অন্তহীন রহস্যের নিবিড় সমর্থনের ভারে
দীর্ঘায়ত মূর্ত প্রতিচ্ছবি---এখনো বুঝিনি তাকে--কেউ কি বোঝে তা?
বেদনা এ বুকে অর্ঘ্যের মতোন সাজিয়েছি।সংশোধিত দ্বিতীয় পরিচয়ের সূত্রে
দোলাচলে প্রতিষ্ঠিত ব্যবধানের ভাষায় অনুসৃত আবেগ ও মৌল অবসাদে
বিচ্ছিনের বিষন্নতায় দু'চোখ।রাত্রির নির্জনে ঘর ভেসে আছে নীলাভ আলোয়।
কুন্ডলিত শরীরে গভীর, আত্মলীন নিমগ্নতা।
ঘুমন্ত মুখশ্রী যন্ত্রণার পূর্ববর্তী বাঁকে বাঁকে আনন্দের প্রতিশ্রুত সবুজ আলোর পাখি
ডানা মেলে আছে।ওরা জানেঃইতঃস্তত ভালোবাসা বুকের ভেতর জমে থাকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন