Powered By Blogger

শনিবার, ১ জুন, ২০১৩

অন্তহীনতা

দিনরাতের সীমানা পার হয়ে মহাশূণ্যে যখুনি বিলীন হতে চেয়েছি অমনি
ঘনঘোর মেঘগুলো তীব্র আক্রোশে আমার চোখে মুখে চেতনায় আঘাতে আঘাতে
বিপুল পৃথিবীময় পাথরের বুকে আছড়ে ফেলেছে।এখন বাতাস ভরে আসে
পঞ্চমুখী শাঁখ।উন্মাদ ঝড়ের কাছে বিশীর্ণ আঙুল তুলে অস্তিত্বকে ফিরে পেতে,
মহাজগতের কোন স্তরে আমার স্বপ্নেরা অন্য সংসারের অসুখে কতটা ক্লান্ত?
আমি জানতে চেয়েছিলাম---সুনির্মল নির্জনতায় শূণ্যের কাছাকাছি সৃষ্টিশীল
ক্ষমতাও কি অন্তহীনতায় খসে পড়ে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন