Powered By Blogger

বুধবার, ২৬ জুন, ২০১৩

নিস্পৃহ বিষাদ

অব্যবহৃত পাতকূয়োর জলে কার ছায়া পড়ে এ ভরদুপুরে
আহত পাখির ডানা থেকে খসিয়েছ পালক;গভীর মাত্রাজ্ঞানে
চৈত্রের তুফানে উড়ে যাবে ভাতঘুম
ছন্দে মথিত শরীর,কবিতার অন্ত্যমিল,কোকিলভাষ্য,অভ্রর খনি,---
সবই তোমার অধিকারে
প্রতিমুহূর্তেই পরিবর্তিত আলোর বিচ্ছুরণ
আমরা জ্যোৎস্নার ভয়ে ঘরে বসে থাকি ক্রীতদাস প্রথার প্রতীকী ব্যঞ্জনায়
শরীরের বিবিধ ফাটল বেয়ে ঢুকে পড়ে অম্লেয় কাব্যিকতার সূক্ষ্ম শৈলী
তবু বিমূর্ত ছবির ক্যানভাস থেকে কোনো রঙের বিন্যাস
কোনো রেখা বিশ্লিষ্ট করতে
পারি না;আমার দিনরাতগুলো এত নিস্পৃহ বিষাদে ভরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন