প্রবল জ্যোৎস্নায় ব্যক্তিগত দুঃখগুলো একেবারে ফিকে হয়ে আসে।
বাড়ীগুলোকে তখন আর বাড়ী মনে হয় না,পাষাণসৌধ মনে হয়।
ছাদের কার্ণিশে চন্দ্রাহত অশ্বথগাছ,দেখে যাওঃ
আমার গোপণ টবে কত গোলাপ ফুটেছে!
আমি রৌদ্র এনে দিতে পারবো না শুনে
গোলাপগুলো নিঃশব্দে হেসে ওঠে;চন্দ্রমল্লিকা,টগর,অতসীগাছেরা
তাদের সবুজ পাতা থেকে জমানো কিছুটা জল ঢেলে দেয় আমার শরীরে।
এটা কি চোখের জল?আজ রাতে কেঁদেছো?না হলে ওরা কোথা থেকে পেল এত জল?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন