মল্ল আষাঢ়ের ঢলে এতো এতোবার ভেসে গেছে ঘর তবু ঘর হারানোর বেদনা এখনো
পেয়ে বসে।এতো বেশী কষ্ট হয় চেনা পথগুলো প্রত্যেকবার নূতন করে খুঁজে পেতে।
আবর্তনে আবর্তনে প্রত্যেক নিঃশেষ থেকে মৃত্যু উঠে আসে ধীরপায়ে তবু মৃত্যু ভয়ে মগ্ন
হয়ে শুয়ে থাকি বিছানায়।এখানে নিয়ত সৌরধূলো ও জীবানু ঢেকে ফেলেছে সমস্ত পথ।
ঠিকানাবিহীন এ প্রতিপথ কিভাবে খুঁজে পাবে?
গর্ভাশয়ে বেড়ে ওঠে পাপগ্রস্ত ভ্রুণ!'ভালোবাসি তোমাকে'-----সুস্পষ্ট উচ্চারণ থেমে যায়
স্বচ্ছ শরীরের তলদেশে ফুঁড়ে যখন বেরিয়ে আসে তোমার হৃদয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন