যে সমস্ত প্রতিশ্রুতি দেয়া হয়েছিল
বল পয়েন্টের লেখা পাতা থেকে কালো অক্ষরেরা উঠে এসে তা পোড়াচ্ছে
ঘাস মাটি পাথর সবুজ ক্ষেত
অম্রৃত চোখের সমুদ্দুরে সে এক অস্থির মুখরতা
ব্যাকুল তা যে এমন স্নিগ্ধ----হৃদয়হীনতার যন্ত্রণা
পুকুর পাড়ের ঘেঁটুঝোপ ঘুরে গেঁয়ো সন্ধ্যা বেলাকার মাঠের চিৎকারে মিশে যায়
শব্দ ও ধ্বণির পৃথিবীতে---রক্তের শেকড় বেয়ে নেমে আসে ছন্দ
মাঝরাতের অব্যক্ত কষ্টগুলো গান হয়ে উড়ে যায়
আর ঋদ্ধ করপুট থেকে ঝুরঝুর করে ঝরে পরে
ক্ষত-বিক্ষত অক্ষরগুলো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন