কাল যে কিষাণ বউয়ের চোখে কচি কলা পাতায় মোড়ানো স্বপ্ন ছিল
আজ তার চোখে ভাসে আদিগন্ত ফসলের মাঠ
শেষ রাতের প্রহরে খুলে গিয়েছিল জোয়ারবাঁধ ফটক
উতরোল নির্জনতা ভাসিয়ে নদীও ভেসে গিয়েছিল দক্ষিণ সমুদ্রে
নামহারা মানুষেরা সেখানে জলের আয়নায় মুখ দেখে
খন্ড সময়ের পাত্রে ভরে রাখে প্রবল স্বস্তির শূণ্য
অভিজ্ঞতার শিখর ঢেকে যায় প্রত্নতত্ত্বের ধূলোয়
বুকের পাঁজরে জ্বলে সহমর তৃষ্ণায়;যখন
আধপাকা সব ইমারত,মন্দিরের ত্রিশুল পবিত্র হয়ে ওঠে জলোচ্ছ্বাসে
যখন চিতার আলো ফিকে হয়ে আসে,---
কিষাণীর শরীরের লবণজল মেশানো ঘাম
ভোরের শিশির হয়ে ফোটে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন