প্রবল বিশ্বাসে মুঠোভর্তি জোনাকীর যে আলো দিয়েছিলাম
সেই আলো আজ কোন ঘরে?
আমি বুঝিনি কখন প্রতিধ্বনিময় গোধূলির আলোর প্রতিটি কণা
বিশ্লেষন করেছিল অমৃত চোখের চাহনীতে
বকুল গন্ধের পাশে জ্যোৎস্নার স্থিরতা কেঁপে গিয়েছিল সান্দ্র স্বরে
বুনো তিৎপল্লার ঝোঁপে পাখির যে ছানা দু'টি বেড়ে উঠেছিল,---
'কি করে উড়তে হবে',কাঁশবন থেকে প্রস্তুতি জাগ্রত আকাশের
আর নিথর মৌলিক জাগরণে অন্ধকার গাঢ়তর করে জ্বলে ওঠে জোনাকী পোকারা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন