শেষ চিঠিতে মৌ লিখেছিল,
কবিতার স্বচ্ছতার মতোন বাঁচতে চাই।'
আমাদের গভীর ইচ্ছের সমুদ্দুরে তৃষ্ণার্ত মুহূর্তগুলো চেয়ে থাকে
দূর প্রবাসের নৌকাগুলো স্রোতের স্বপক্ষে টেনে নিয়েছিল
চেতনাজড়িত সমস্ত জ্বলুনী;
সময়ের খন্ড স্তর ভেদ করে অতল পাতাল থেকে
উঠে আসা অনুভবের পাষাণ ভার,---
ছুঁড়ে ফেলেছিলে সূর্য্যঘড়ির ওপর।
সোনালী খুশীর শীষ গূঢ় আশঙ্কার অশ্রু থেকে জন্ম নেয়;
তা যখন জেনে গিয়েছ তখন নিশ্চয়ই জানঃ
শব্দের আঘাতে ভেঙে পড়ে চতুর্দিকের দেয়াল,
বন্ধ্য বাতাসে কেমন করে ফসল দুলতে থাকে নাক্ষত্রিক ছন্দে
আর সুর ফুটে ওঠে আকাশের কোণায় কোণায়।
যদি স্বচ্ছ চোখে বর্ষণের ধারা নেমে আসে
তবে মুখর উল্লাসে প্রাণ মেতে ওঠে ভাঙ্গন প্রবল
নদীর দু'তীরে।
মুখোমুখি আত্মার খেলায় তবু উঠে আসা স্বেদাক্ত সময়ে
দারিদ্র্যঅন্নের ওপর উছলে ওঠে শীর্ণ ধোঁয়া।
মধ্য দুপুরের তাপে কেন বেজে ওঠে নিশাজাগরুক ঘন্টা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন