Powered By Blogger

শনিবার, ১ জুন, ২০১৩

সমুজ্জ্বল প্রতিশ্রুতি

গোধূলির কাল পার হবার আগেই,---
তোমার নির্জন  প্রতিশ্রুতিগুলো মৃত মাছের মতোন ভেসে উঠেছিল।নিভৃত আকাঙ্খা
বুকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মাঠের শুকনো আলপথ ধরে।অগ্নিকোণে
আমাদের প্রতিবিম্ব উজ্জ্বলতার ভেতর এক নূতন মাত্রার সৃষ্টি করছিল।
আমাদের অনুভবে ছিল তৃষ্ণার শিখর,পায়ে ছিল না দ্বিধার টান;যে পাখিরা
পালক খসিয়ে উড়ে যাচ্ছিল আমরা সেই পথেই আখরোটের বীজ বুনে দিচ্ছিলাম।
মৃদ্যু বাতাসকে ঘুরিয়ে দিয়েছিলাম পুকুরের নীলচে জলের ঘাটে;যেখানে আজও
হিরণ্ময় বুদবুদগুলো ভবিষ্যতের আল্পনা এঁকে দেয় কূল বধূদের ঘটে ঘটে।

জল জোছনায় মাখা তোমার দু'হাত সমুজ্জ্বল প্রতিশ্রুতিতে অনুরণন তুলেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন