Powered By Blogger

সোমবার, ২৪ জুন, ২০১৩

সরল স্বীকারোক্তি

চৈত্রের প্রত্যাভিমানী পাতা ঝরার দুপুর পার হয়ে বললে,'বলার মতো কিছু নেই।'

পথে ছিল সরল আলোর পারাপার,
অশোকের উঁচু ডালে বসা লেজঝোলা কিছু পাখি
আর ছিল সার বেঁধে তোমার পূরনো প্রেমিকেরা।
প্রত্যেকেই চেয়েছিল হাত ছুঁয়ে শেষবারের মতোন বলো,'ভালো আছি।'
ফিরে যাবে?

যে কোন পুরুষেরই কাম্য ছিলে।

কিন্তু আমি এসব ভাবব কেন
ওরা কোনদিন আমাদের পথ এসে দাঁড়ায় নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন