Powered By Blogger

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

পারাপার

সবকিছুই বিস্মৃত।শুধু মনে আছে কোজাগরী পূর্ণিমায় প্রবাহিত সম্পূর্ণ আকাশ;
শালের মামল্ল পাতা,আধকাটা গাছ,কবরখানার পাশে স্তব্ধ রাত।গ্রহণের কালে
কোথায় পৌঁছুতে চেয়েছিলে? একজীবনের পরাভবে!রৌদ্রনভস্তলে পূরোনো শহর,-
যা কিছু আমার চারপাশে ছিল
আগুন ও জল।
মাটি ও পাথর।
সবুজ ঘাস ও খড়।
সূর্যাস্ত ও সমুদ্রসৈকত।

নিদ্রাহীনতার ভেতর জলের বিভাজন থেকে উঠে এসেছিল আদিপ্রাণ,পশুআত্মা ।
অর্ধসমাপ্ত লবণজল স্নানশেষে আধোশ্বেত শরীরে তাদের আলোর উলম্ব রেখা,
অপর্যাপ্ত জীবনবোধ।মুখর প্রতিবাদে তালবীথি।শান্ত সাগরনদীর দুই তীরে
জেগে ওঠে চর।প্রতিহত পথ স্বচ্ছ জলে ডুবে যাবার আগেই এসো,পার হয়ে যাই।



















































































































































































































































































































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন