আমাদের ঘিরে থাকা ক্লান্ত জোনাকী পোকারা অতঃপর
উড়ে যায় ঝাউ গাছের গভীর অন্ধকারে।এবং
আমরা অনবরত কথা বলে যাচ্ছিলাম
সুসংহত বাক্যে।
সামুদ্রিক সবুজ শৈত্যপ্রবাহে উপবাসী দীর্ঘরাত।
যা কিছু বলার ছিল আমাদের
ক্লান্তি,ক্রোধ,বিবমিষা,----
আমরা চেয়েছিলাম এসবের সফল পরিসমাপ্তি।
গোপনে যে মৃত্যু এসে
আমাদের শরীরের মাপ নিয়েছিল,---
বরাদ্দকৃত সে ভূমি প্রত্যাখ্যান করেছিলাম,সরোষে।
সরাসরি তোমার শরীরে পথ করে নিয়েছিলাম,সুড়ঙ্গ বেয়ে।
আমাদের অস্বীকৃত মিলন প্রণয়
ভবিষ্যৎহীন গুহার অভ্যন্তরে ঘূর্ণায়মান;তখন
জীবন গড়াতে থাকে তার নিজস্ব নিয়মে এবং
অধিক প্রোজ্জ্বল আলো ছড়ায় ঘুমন্ত মানুষের মুখে মুখে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন