ব্রাক্ষ্মমুহূর্তের প্রণত আলোয় চোখ থেকে সরে গিয়েছিল অবসাদ।অভিমানী নারী
তুমি বোঝ নি অস্বচ্ছ জানালায় আমাদের প্রিয় সম্বোধন কি শৈল্পিকতায় ফুটে ওঠে।
এইখানে যদি কবিতার শেষ হত তবে গল্পটা নূতনভাবে অভিনীত হত।রৌদ্র,
প্রতিহত পথ,গঙ্গাজল--আমার ইচ্ছামৃত্যুতে কারা হবে শ্মশ্মাণবন্ধু?প্রলাপমগ্ন
দিনের স্বপ্নকে দেখোঃক'জন পালাতে পারে শস্যবীজের প্রণয় থেকে?সংবাহন সূর্য
কিভাবে ত্বকের নীচে উষ্ণতা ছড়ায়?দিনযাপনের অসম গ্লানিতে সমস্ত উৎসব
একে একে শেষ হয়।আমাদের নির্ধারীত আসন,গোলাপ,--আমরা হাঁটছি,পাশাপাশি!
সকালবেলার বাসীফুল ফেলে কি অবলীলায় বলে দিই বলার মতোন কিছু নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন