Powered By Blogger

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

উৎসর্জন

সৃজনের অধিকার কেড়ে নিতে চাও?
রজনীগন্ধার মূর্ত আলো,শীতের আগুন,
আমার গানের নীল খাতা?
সম্পন্ন কবিতা;যা আমার রক্ত ও ঘামের  সংমিশ্রণে শ্রম বিনোদন।

সেই বুনো তুলসীর ঝাড়,--আবর্তিত অভিশাপে
কাঠ বাদাম গাছের দিকে চেয়ে মনে হয়
প্রণত দু'হাতে রক্তজবা ফুল ছুঁয়ে দিলে জীবন হয়তো
পরিস্রুত একটি প্রেমিক তারা হয়ে যেত।

তোমাদের লৌকিকতা শেষ হোক।
দেহরক্ষীরা তাদের নিজ নিজ গৃহে ফিরে যাক।
(ওদেরও তো ইচ্ছে করে প্রিয়তমা রমণীর
শরীরের ওম পেতে।)

পূরোনো ভালোবাসার স্থির নির্দেশের বিনত সম্মানে
শুভ্র স্বপ্নের ভেতর থেকে জেগে উঠি
নিবিড় কেন্দ্রের বিসর্পিল লালধূলো ওড়া পথে,
জংলী গোলাপের উৎসর্জনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন