Powered By Blogger

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

আমাদের প্রতিচ্ছায়া

বাস্তবতা খুব সুক্ষ্মভাবে আমাদের ঘিরে রেখেছিল;
যখন বাঁচার অভিলাষে যা কিছু দৃশ্যতঃ
শস্যবীজ,ক্রুস,যুদ্ধক্ষেত্র...............

এবং আমাদের ছায়ারা প্রতিনিয়ত নিজেদের পৃথক করছে
তাদের অস্বচ্ছ স্বর চতুর্দিকের দেয়ালে প্রতিধ্বনিময়

অসংখ্য পাঠান্তরের মধ্যে
নিরাসক্ত যে সব গোলাপ ফুটেছিল
ধূসর দিনের অতিবাহনের পর,---
আমরা তাদের পতনের শব্দ শুনি
এতকাল যত পাথর ছুঁড়েছিলাম

কিন্তু জানালার কাঁচগুলো এখনো অক্ষত
যেখানে গড়িয়ে নামে আমাদের প্রতিচ্ছায়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন